ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন, ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৬ বার পঠিত
ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব

সাতক্ষীরার তালায় কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে খুলনা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই চন্দন জানান, মামলার প্রধান আসামি আকিবকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী কলেজছাত্রের নাম শোয়েব আজিজ তন্ময় (২০)। তিনি তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।

জানা গেছে, রবিবার (২৪ এপ্রিল) বিকালে তালা সরকারি কলেজ ছাত্রাবাসের একটি কক্ষে ওই ছাত্রকে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করে তালার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব (২৫), হরিশচন্দ্রকাটি গ্রামের গণেশ চক্রবর্তীর ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী (৩২), তালা গার্লস স্কুলের পেছনের বাসিন্দা ছাত্রলীগ কর্মী জে আর সুমন (২৫), মহান্দি গ্রামের ছাত্রলীগ কর্মী জয় (২৪) ও সদরের নজির শেখের ছেলে ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান উৎস (২৪)। এ ঘটনায় সোমবার তালা থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা।

ভুক্তভোগীর বাবা দাবি করেন, ‘আমার ছেলের সঙ্গে ওদের কোনও বিরোধ নেই। একসঙ্গে পড়েও না। রবিবার দুপুর ১টার দিকে আকস্মিক আমার ছেলের পূর্ব পরিচিত নাহিদ হাসান উৎস নামের একটি ছেলে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তালা কলেজের সামনে। সেখান থেকে নিয়ে যায় কলেজের মধ্যে একটি রুমে। সেখানে নিয়ে মারধর, মাথা ন্যাড়া করে দেওয়া ও উলঙ্গ করে ভিডিও ধারণ করে। তারপর আমার স্ত্রীর কাছে ফোন করে ছেলেকে মারধরের চিৎকার শোনাচ্ছিল তারা। পরে আমার ভাতিজারা গিয়ে তাকে উদ্ধার করে।’

তবে নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী দাবি করেন, ছাত্রলীগের নেতা আকিবের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আকিবের সঙ্গে সেই সম্পর্ক ভেঙে যায়। নতুন করে সম্পর্ক গড়ে ওঠে তন্ময়ের সঙ্গে। এর প্রতিশোধ নিতে আকিব তাকে নাহিদের মাধ্যমে ডেকে এনে মারধর ও মাথা ন্যাড়া করে দেয়।

এর আগে, সোমবার তাকে উপজেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার ক‌রে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102