ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার শ্যামনগরে প্রেমে বাধা দেয়ায় ভাঙচুর-লুটপাট, আহত ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রেমে বাধা দেওয়ায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। এ সময় ৭ জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, উত্তর কদমতলা গ্রামের নগেন্দ্রনাথ বাউলিয়া, সুভাষ বাউলিয়া, গোবিন্দ বাউলিয়া, জোতিন বাউলিয়া, মমতা রানী মণ্ডল, নিত্যানন্দ বাউলিয়াসহ আরও একজন। তারা একই পরিবারের সদস্য।

স্থানীয়রা জানান, কদমতলা এলাকার ধনঞ্জয় মণ্ডলের মেয়ের সাথে (১৭) শ্রীপদ মণ্ডলের ছেলে পল্লব মণ্ডলের (১৯) প্রেমের সম্পর্ক রয়েছে। তারা উভয়ে মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী। গোবিন্দ বাউলিয়ার ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী নিত্যানন্দ বাউলিয়া তাদের প্রেমে বাধা দেয়। এ নিয়ে নিত্যানন্দ ও পল্লবের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।

অন্যদিকে পল্লব স্থানীয় যুবলীগের সমর্থক। ঝগড়ার ঘণ্টাখানেকের মধ্যে পল্লব শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে নিত্যানন্দের বাড়িতে হামলা চালান ও লুটপাট করেন। একই সাথে নিত্যানন্দকে মারধর করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। তখন তাদেরও মারধর করা হয়। এ সময় নিত্যানন্দের পরিবারের ৭ জন আহত হন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সংবাদ পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102