করোনা সংক্রমণ বাড়ায় সাতক্ষীরা জেলায় বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। যা আগামীকাল থেকে চলবে টানা ৭ দিন।
এদিকে, আজ থেকে খুলনা সদর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। এছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখানে ১৪ দিন মাদ্রাসাসহ দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
করোনা সংক্রমণ রোধে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলছে সাতদিনের বিশেষ লকডাউন। ফাঁকা স্থানে বাজার বসার কথা থাকলেও মানছেন না ব্যবসায়ীরা। লকডাউন করা হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৭টি গ্রাম ও ঝিনাইদহের মহেশপুরের ৬টি ইউনিয়নও।