ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

সাতক্ষীরায় চলমান লকডাউন এর ১৩তম দিনেও সংক্রমণের হার না কমায় লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চূয়াল মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় বক্তারা করোনার সংক্রমণের হার কমাতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। দীর্ঘ ১৩ দিন লক ডাউনের পরও জেলায় সংক্রমণের হার ৪৭ থেকে ৫৩ ভাগ হয়েছে। যা অতীতের তুলনায় অনেক বেশি, এমন তথ্য তুলে ধরেছেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জন।

ভার্চূয়াল এই মিটিংয়ে যুক্ত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম ড. রুহুল হক. ২ আসনের সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিভিল সার্জন, পুলিশ সুপার, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বধায়ক, ডিডি এনএসআই, উপজেলা চেয়ারম্যানগণ, মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিগেটেড হাসপাতাল হিসেবে ঘোষণার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরিত পত্র কার্যকরের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট অধিদপ্তর বলে জানানো হয়। করোনা প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে নতুন করে গঠিত কমিটির কার্যকারিতাকে আরও জোরদার করার তাগিদ দেয়া হয়। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য রোগি ভর্তি বন্ধ করে সদর হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102