ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় কিশোরকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর মালিপাড়া এলাকায় বসতঘর থেকে সালাউদ্দীন আহমেদ নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মালিপাড়ার বাবু সরদারের ছেলে সালাউদ্দীন। গতকাল দুপুরে ঘরের ভেতর সালাউদ্দীনকে গলা কাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর েেদওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করে।

এ সময় হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা সিটি কলেজ মোড় এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের মাদক বিকিকিনি সংক্রান্ত অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রাণ হারিয়েছে কিশোর সালাউদ্দীন। নিহতের বাবা বাবু সরদার জানান, বাড়িতে কেউ না থাকার সুবাদে শুক্রবার রাতে সালাউদ্দীন ও তার বন্ধু রসুলপুরের সাগর হোসেন একই কক্ষে ছিল। সাগরের বাবা সহিদুল ইসলাম গতকাল দুপুরে তাকে সালাউদ্দীনের খোঁজ নিতে বলেন। এর পর বাড়িতে গিয়ে ছেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।

নিহতের বোন রীতা মনির দাবি, ‘সালাউদ্দীনকে রাতে সাগর হোসেনই ছুরিকাঘাতে হত্যা করেছে। সব সময় একসঙ্গে ঘুরত সাগর ও সালাউদ্দীন। শুক্রবার রাতে তারা দুজন একই কক্ষে ছিল। প্রতিবেশী অনেকেই তা দেখেছে। দুপুরে পুলিশ যখন তার ভাই সালাউদ্দীনের মরদেহ উদ্ধার করে, তখন বাইরে থেকে তালা মারা ছিল। সুতরাং এ খুন সাগরই করেছে।’

তবে স্থানীয় কয়েকজন নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, সাগর ও সালাউদ্দীন মাদক সেবন ও চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের নেতৃত্বে এলাকায় একটা কিশোর গ্যাং গড়ে উঠেছে। যারা বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকা- করে বেড়ায়। এ ছাড়া সালাউদ্দীনের বাবা বাবু সরদারও চিহ্নিত একজন মাদককারবারি। মাদক চোরাচালানের ভাগবাঁটোয়ারা সংক্রান্ত বিরোধে এমন হত্যাকা- ঘটতে পারে বলে ধারণা তাদের। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বুরহানউদ্দীন জানান, সাগর ও সালাউদ্দীন মাদকাসক্ত। মাদক নিয়ে ভাগাভাগিকে কেন্দ্র করে সাগর তার বন্ধু সালাউদ্দীনকে গলা কেটে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রসুলপুরের রফিকুল ইসলাম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সাগরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক শামস্ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কে বা কারা হত্যাকা-ে জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খুঁজে বের করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সিটি কলেজ এলাকায় কিশোর গ্যাং গড়ে ওঠার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই এলাকায় একটি কিশোর গ্যাং গড়ে উঠেছে বলে শোনা যাচ্ছে। সালাউদ্দীন হত্যাকা-ে বিষয়টি সামনে এসেছে। বিষয়টি পুলিশের মাথায় রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102