ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় অক্রান্ত ১০২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

সাতক্ষীরায় করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতাল ও কলেজে গত ২৪ ঘণ্টায় দুই নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৭১ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫৩ জনের নমুনা পরীক্ষা শেষে ১০২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ২৮ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৮ জন। এছাড়া বর্তমানে জেলায় ৯৩৭ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন।

এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও বেসরকারী হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৯০১ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে আজ পর্যন্ত ২২৫২ জন ও বেসরকারি হাসপাতালে আরো ১২২ জন ভর্তি রয়েছেন।

এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২৫০ শয্যা এই হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২৭২ জন রোগী ভর্তি রয়েছেন। লোকবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102