ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

হাতের মেহেদীর রঙ না মুছতেই ঝরে গেল এক গৃহবধূর জীবন। বিয়ের মাত্র ৭ দিনের মাথায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আঞ্জুমান আরা (১৮) নামের ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে।

নিহত গৃহবধূ বসন্তপুর গ্রামে আব্দুল খালেকের নাতনী ও স্থানীয় কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগেব মেধাবী ছাত্রী ছিলেন।

নিহতের নানী ছকিনা খাতুন জানান, আঞ্জুমান আরার বাবা আনারুল সরদারের বাড়ি শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে। সে বসন্তপুরে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতো। কালিগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে পড়া অবস্থায় গত সোমবার পারিবারিকভাবে একই এলাকার বাবর আলী ওরফে বাবু মোড়লের ছেলে সাইদুল ইসলাম (২৮) এর সাথে আঞ্জুমান আরার বিয়ে হয়। রবিবার সকালে আঞ্জুমান আরার স্বামী রাজমিস্ত্রীর সহযোগী সাইদুল ইসলাম কাজের জন্য বাইরে চলে যান।

এ সময় ঘরের আড়ার সাথে ওড়নার সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আঞ্জুমান আরা। সকাল ১০টার দিকে শ্বশুরবাড়ির লোকজন আঞ্জুমান আরাকে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাতনী মানসিক সমস্যায় ভুগছিল বলে জানান নানী ছকিনা খাতুন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102