ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ট্রলারডুবিতে এখনো নিখোঁজ তিনজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরের কুড়িকাউনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৭টার দিকে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় পানির স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকরা হলেন-বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া ট্রলারডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, কুড়িকাহনিয়া বাঁধ মেরামতের কাজে ৩০/৪০ জন শ্রমিক ট্রলারযোগে যাওয়ার সময় পানির স্রোতে ডুবে যায়। সাঁতরিয়ে সবাই কূলে উঠলেও তিন জন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102