ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় নৌকাডুবির ঘটনায় মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ নিয়ে একদিনের ব্যবধানে নিখোজ তিন জনের মধ্যে দুই জন শ্রমিকের মরদহ উদ্ধার করতে সক্ষম হয়েছে প্রশাসন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, কুড়িকাহনিয়া ক্লোজারে নৌ’ডুবির ঘটনার দ্বিতীয় শ্রমিক শফিকুলের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড’র সৈনিকদের অভিযানে এ শ্রমিকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। মরদেহটি নৌ’ডুবির স্থানের একটু দুর থেকে উদ্ধার করে কোস্টগার্ড। শফিকুল সানা (৫০) শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র অভিযানে বৃহস্পতিবার বাবর আলী সরদারের মরদেহ উদ্ধার করা হয়। নৌকাডুবিতে নিখোঁজ আব্দুল আজিজের সন্ধানে এখন অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকাল ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ভাঙা নামকস্থানে বালি ভর্তির জন্য খালি বস্তা ও শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় মাঝি আব্দুস সাত্তার ১৫ জন শ্রমিকসহ একটি ইঞ্জিন চালিত নৌকা প্রবল স্রোতে উল্টে যায়। কিছুক্ষণ পরে মাঝিসহ উদ্ধার হয় ১২ জন। নিখোঁজ হয় শ্রমিক বাবুরালি সরদার, শফিকুল ইসলাম ও আব্দুল আজিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102