ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় বাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৭ বার পঠিত

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে শ্যামনগর উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার হেক্টর মৎস্য ঘের ও ছোট-বড় পুকুরের মাছ। পানি পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। বৃহস্পতিবার রাত ১২টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় নদীর প্রবল জোয়ারে ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েগেলে এ অবস্থার সৃষ্টি হয়। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে পুনারায় জোয়ার শুরু হলে লোকালয়ে পানি প্রবেশ করতে থাকে। এতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা, পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দূর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, দাতিনাখালীসহ ৬টি গ্রামের নিন্মাঞ্চল নিমিষেই প্লাবিত হয়। এছাড়া হাজার হাজার বিঘা মৎস্য ঘের লোনা পানিতে একাকার হয়ে যায়। ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের ৫ নং পোল্ডারের উক্ত অংশের বাঁধ দীর্ঘদিন ধরে জরাজীর্ন অবস্থায় ছিল। সংস্কার না করায় হঠাৎ ভাঙ্গনের মূখে পড়ে বেঁড়ি বাঁধটি।

বুুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম জানান, স্থানীয়রা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রিং বাঁধ নির্মানের কাজ সকালে শুরু করা হয়। তবে দুপুরের জোয়ারে কাজ বন্ধ রাখতে হয়েছে। জোয়ার নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যায় কাজ করা কঠিন হবে। তিনি অভিযোগ করেন পাশের খোলপেটুয়ানদী থেকে অবৈধভাবে প্রভাবশালীরা বালু উত্তোলন করায় চর দেবে যেয়ে বাঁধে এই ভাঙন লেগেছে।

পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর চর দেবে যাওয়ার কারনে ১৫০ থেকে ২০০ ফুট বেঁড়িবাধ পানিতে ধ্বসে গেছে। সকাল থেকে বাঁশ দিয়ে পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল। জোয়ারের কারনে কাজ বন্ধ রাখতে হয়েছে। রিংবাঁধ নির্মাণের জন্য ১৫ হাজার জিওব্যাগ ও ১ লাখ সিনথেটিক ব্যাগ প্রস্তুত রয়েছে। জোয়ার নেমেগেলে বাঁধটি সংস্কার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102