ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় ভারত ফেরত ১১ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

সাতক্ষীরায় ভারত ফেরত ৩শ যাত্রীর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শেষ মুহুর্তে মঙ্গলবার রাতে ১৫০ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

আজ বুধবার সকালে তাদেরকে সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তবে তাদের শরীরে করোনার ধরণ ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত হতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআরএ পাঠানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত। এছাড়া করোনা নেগেটিভ ফলাফল আসায় বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে ১২ হাজার ২১১ জনের প্রাণহানি হলো। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭২ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন।

এর আগে, সোমবার (১৭ মে) একদিনে করোনা আক্রান্ত হয়ে দেশে ৩২ জনের মৃত্যু ও ৬৯৮ জনের শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102