ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় মাছের ঘেরে যুবকের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

নিখোঁজের আটদিন পর সাতক্ষীরার সদরের গোদাঘাটা গ্রামের একটি মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মজুমদারের খালের পাশের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মল্লিক নাহিদ আরাফাত রিংকু জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের অবসরপ্রাপ্ত আ. জব্বার মল্লিকের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন।

পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর রাতে নিখোঁজ হয় রিংকু। পরিবারসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ২৯ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। রোববার নিখোঁজের আটদিন পর মাছের ঘেরে তার লাশ পাওয়া যায়।

পরিবারের অভিযোগ, সম্প্রতি হত্যার হুমকিদাতা দুই যুবক তাদের রাতে চলাচলের প্রতিবন্ধক হিসেবে তাকে হত্যা করতে পারে। নিরীহ কাউকে হয়রানি না করে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, রোববার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিহতের বাবা আ. জব্বার বাদী হয়ে হত্যার হুমকিদাতা দুইজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102