ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করলো জামাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। নিহত শ্বশুরের নাম আজগর আলী সরদার (৫৫)। দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান জানান, দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আজগর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দু’বছর আগে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বহেরা গ্রামের মুজিবরের ছেলে (শিল্পীর খালাতো ভাই) সালাহউদ্দিনের বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর থেকে জামাই সালাহউদ্দিন নিয়মিত শারীরিক নির্যাতন করতো শিল্পীকে। এ ঘটনায় অনেকবার সালিশ হলেও নির্যাতন না থামায় মেয়েকে বাড়িতে নিয়ে আসে আজগর আলী। দশদিন আগে একটি তালাকনামা পাঠায় তিনি।

তালাকনামা হাতে পেয়ে শ্বশুরকে ব্যাপক মারধোর করে জামাই সালাহউদ্দিন। এরপর আবার মঙ্গলবার রাতে এসে বারান্দায় ঘুমন্ত মুজিবরকে রাম দা দিয়ে এলোপাতাড়ি কোপায় সালাউদ্দিন। পরিবারের লোকজন চেষ্টা করেও সালাহউদ্দিনকে আটক করতে ব্যর্থ হয়। আহত মুজিবরকে স্থানীয় হাসপাতালে নেয়ার পরপরই তার অবস্থা গুরুতর হয়ে পড়ে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।

নিহত আজগার আলীর স্ত্রী মনোয়ারা খাতুন জানান, শ্বশুরকে হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার জন্য আগে থেকেই ভিসা প্রস্তুত রেখেছে সালাহউদ্দিন। পুলিশ দ্রুত আটক করতে না পারলে বৈধ বা অবৈধ পথে সালাহউদ্দিন ভারতে পালিয়ে যেতে পারে।

পরিদর্শক (তদন্ত) মো. তুহিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ কয়েকটি টিমে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102