ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরায় ট্রলির চাপায় ফিরোজ জোয়াদ্দার নামে এক সংবাদ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা ১টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের মাধবকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ কলারোয়া পৌর এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বঙ্গভূমি পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে কলারোয়া ফিরছিলেন ফিরোজ। পথে মাধবকাটি এলাকায় একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তায় পড়ে যান ফিরোজ। এসময় পেছন থেকে আসা একটি চাল বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার এখনো পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102