ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরা আওয়ামী লীগের সভাপতি আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ আর নেই।

সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি সাতক্ষীরার একটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেখানে চিকিৎসা নেয়ার পর তার করোনা নেগেটিভ হয় বলে জানানো হয়। কিন্তু শরীর অত্যন্ত দুর্বল থাকায় তাকে বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়।

সেখানে তিনি ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকাল থেকে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে একটি খবর ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয় যে, আকস্মিকভাবে মনসুর আহমেদের পালস্ পাওয়া যাচ্ছিল না বলে তার পরিবারের পক্ষ থেকে তিনি মারা গেছেন বলে বলা হয়েছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তার পালস্ পাওয়া গেছে। পরে তাকে তাৎক্ষণিক লাইফ সাপোর্টে নেন চিকিৎসকরা।

কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। রাত ১১টা ১৫ মিনিটের দিকে চিকিৎসকরা জানান, বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ আর বেঁচে নেই।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102