ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাত বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২১ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে। রোববার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শফি কামালের মাছের ঘের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পিতা বলেন, আমার মেয়ে রোববার বিকালে বাড়ির পাশে খেলা করতে বের হওয়ার পর সন্ধ্যায় বাড়িতে না ফিরলে তাকে খুঁজতে শুরু করি। রাত সাড়ে ১০টার দিকে শফি কামালের মাছের ঘেরের কচুরিপানা দিয়ে ঢাকা অবস্থায় তাকে দেখতে পাই। থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই রাতেই মেয়েটির লাশ উদ্ধার করে।

দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর বড়ভাই জানান, তার বোনকে ধর্ষণ করে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। তিনি তার বোনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আর কোনো ভাইয়ের বুক এভাবে যেন খালি না হয়।

অভয়নগর থানা পুলিশ জানায়, স্কুলছাত্রীর মৃত্যুর খবর পেয়ে তাকে উদ্ধার করে সোমবার সকালে তার লাশ যশোর মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া ঘটনা তদন্তে ইতোমধ্যে যশোর পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কাজ শুরু করেছে।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, শিশুটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে? তদন্তে বেরিয়ে আসবে এ হত্যার আসল রহস্য। শিশুটি নিহতের ঘটনায় পুলিশের একাধিক টিম তদন্তে নেমেছে। আশা করছি, অতি শিগগিরই আসল ঘটনা জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102