ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাদমান-শান্তর সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে বিশাল টার্গেট দিলো বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

হারারে টেস্টে সাদমান ইসলাম ও নাজমুল শান্তর সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এ বিশাল লক্ষ্য তাড়া করে ব্যাট করছে জিম্বাবুয়ে।

বিনা উইকেটে ৪৫ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসান। দু’জনের ৮৮ রানের জুটি ভাঙেন জিম্বাবুয়ের পেসার এনগারাভা। ব্যক্তিগত ৪৩ রানে এনগারাভার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন সাইফ।

এরপর স্বাগতিক বোলারদের স্বাচ্ছন্দ্যে মোকাবেলা করে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান। পার্টনারের শতকের পরপরই ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নাজমুল শান্ত। এ জুটির সংগ্রহ যখন ২২৫ বলে ১৯৬, তখন স্কোরবোর্ডে টাইগারদের লিড ৪৭৬ রান। সাদমানের সংগ্রহ অপরাজিত ১১৫ রান, আর ১১৮ বলে ১১৭ রানে অপরাজিত নাজমুল শান্ত। এরপরই ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এর আগে, বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মাহমুদুল্লাহ’র অনবদ্য ১৫০ রান, লিটনের ৯৫ রান, তাসকিনের ৭৫ রান ও অধিনায়ক মুমিনুলের ৭০ রানে ভর করে ৪৬৮ রান করে। জবাবে জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় ২৭৬ রানে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102