ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাদ্দাম হোসেনের বিচারকের করোনায় মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

মহামারি করোনা ভাইরাসে মারা গেছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচারকার্য পরিচালনাকারী বিচারক মোহাম্মদ ওরেবী আল খলিফা। ইরাকের শীর্ষ বিচারিক সংস্থার পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (০২ এপ্রিল) বাগদাদের একটি হাসপাতালে ৫২ বছর বয়স্ক ওরেবী আল খলিফা করোনা আক্রান্ত হয়ে শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

১৯৯২ সালে বাগদাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর ২০০০ সালে সাদ্দাম সরকারই মোহাম্মদ ওয়েবীকে বিচারক হিসেবে নিয়োগ দান করে। ২০০৪ সালে তাকেই সাদ্দাম সরকারের বিরুদ্ধে গঠিত ট্রাইব্রুনালের একজন তদন্তকারী বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে সাদ্দাম সরকার কর্তৃক সংগঠিত গণহত্যার প্রধান বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি।

সে সময় সাদ্দাম হোসেনের উগ্র আচরণ ও উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে তাকে বেশ কয়েকবার কোর্ট রুম থেকে বের করে দিয়ে আলোচিত হন মোহাম্মদ ওয়েবী।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102