ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাধারণ ছুটির প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর কাছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

গতবারের মতো এবারও সাধারণ ছুটিই প্রয়োজন। এমনটাই মনে করছেন সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আজ রবিবার উচ্চপর্যায়ের একটি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়গুলো সারাংশ আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী প্রজ্ঞাপন জারি করা হবে। যদি সাধারণ ছুটি হয় তাহলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর কঠোর বিধি-নিষেধের বিষয় হলে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বৈঠকে উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বৈঠকে হওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সাধারণ ছুটির বিষয়েই বেশির ভাগ মতামত এসেছে। তবে ব্যবসায়ীদের পক্ষ থেকে কলকারখানা খোলা রেখে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব এসেছে। এসব বিষয় উল্লেখ করেই প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব যাচ্ছে। প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত দেবেন সেটাই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বলেন, ‘ব্যবসায়ীরা কলকারখানা খোলা রাখার বিষয়ে জোর দাবি জানাচ্ছেন। অর্থনীতির দিক থেকে এটা ফেলে দেওয়া যায় না। অন্যদিকে সংক্রমণ যেভাবে বাড়ছে, সেখানে কলকারখানা খোলা রাখলে শক্ত লকডাউন সম্ভব নয়। তাই বিষয়টি পরস্পরবিরোধী হয়ে যায়। তাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলে প্রধানমন্ত্রীর কাছ থেকেই আসবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে আগামী সোম ও মঙ্গলবার বিদ্যমান বিধি-নিষেধ চলবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ রবিবার বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই আগামী ১৪ এপ্রিল থেকে কী ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে, তা পরবর্তী প্রজ্ঞাপনে জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102