বগুড়ার আদমদীঘির সান্তাহারে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে তিন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কুলুপুরের রিয়াজ উদ্দিন, কুমিল্লার দাউদকান্দির নতুন চাষি গ্রামের মোছা. রোকসানা, ঢাকার বৃষ্টি খাতুন, বগুড়া সদরের বাদুরতলার ইয়াসমিন। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার সান্তাহার স্টেশন রোডের পলাশ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, টাকার বিনিময়ে তারা ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
#ডেইলি বাংলাদেশ