ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাপের কামড়ে নৈশ প্রহরীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৮ বার পঠিত

রাজশাহীর বাঘায় সাপের কামড়ে মহিদুল ইসলাম (৩৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় থাকার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। আহতাবস্থায় তাকে মেডিকেলে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। মহিদুল ইসলাম উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর ঘরেরমিল গ্রামের আজগর আলীর ছেলে।

জানা যায়, উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর ঘরেরমিল গ্রামের আলতাব হোসেন পাকা বাড়ি নির্মাণ করছেন। মহিদুল ইসলাম বাড়ি নির্মাণের মালামালের রক্ষাবেক্ষণের জন্য নাইটগার্ড হিসেবে পাহারা দিতেন। তিনি রাতের খাবার শেষে টিনের ছাপরার নিচে চকির ওপর ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়।

পরে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন তার প্রতিবেশী ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য ফরজ আলী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102