ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাফজয়ী ফুটবলারদের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭ বার পঠিত

সাফ ওমেন চ্যাম্পিয়নশিপজয়ী ফুটবলারদের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে বলে জানিয়েছেন দলের অন্যতম সদস্য কৃষ্ণা রানী সরকার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বিমানবন্দর থেকে ছাদখোলা বাসের শোভাযাত্রায় এ ঘটনা ঘটেছে।

কৃষ্ণা রানী বলেন, যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা।

এসময় তিনি আরও বলেন, ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহারের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।

শুধু কৃষ্ণা রানী, শামসুন্নাহারের টাকাই নয় বেশ কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল বলেও জানা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102