ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাফল্যের রহস্য জানালেন লিটন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫২ বার পঠিত

চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে দুই একজন বাদে টপ অর্ডারের ব্যাটসম্যানদের বেশিরভাগ অফ ফর্মে। ওপেনারদের মধ্যে তো দুই একজন সফল। পাচ্ছেন নিয়মিত রানের দেখা। তবে সব হিসেবের বাইরে যেন লিটন কুমার দাস। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে তিনি যা করে দেখাচ্ছেন, তা সত্যিই বিস্ময়ের।

চার ম্যাচে রান ২০০। ধারের কাছে নেই কেউ। দুই ম্যাচে অপরাজিত, গড় তাই ১০০। স্ট্রাইক রেট ১২৭.৩৮। দুই ম্যাচে ফিফটি, সেরা ইনিংসটা খেলেছেন বুধবারই রাজশাহীর বিরুদ্ধে, অপরাজিত ৭৮ রান।

রানের দিক থেকে লিটনের কাছাকাছি তামিম ইকবাল, চার ম্যাচে বরিশাল অধিনায়কের মোট রান ১৫৫, এক ফিফটিতে গড় ৫১.৬৬।

ওপেনার লিটনের দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য টানা চার ম্যাচে জয় পেয়েছে চট্টগাম। বুধবার ম্যাচজয়ী ৭৮ রানের ইনিংস খেলার পর নিজের সাফল্যের রহস্য জানিয়েছেন তিনি। যার সারমর্ম, দেখেশুনে খেলা, বলের গুনাগুণ বিচার করে শট খেলা।

লিটন বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, পুরো টুর্নামেন্টেই পাওয়ার প্লেতে রান কম হচ্ছে এবং দ্রুত উইকেট পড়ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ব্যাটসম্যানরা একটু জোরাজুরি করছে। যেটা আমি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে করিনি। আমি নিজের মৌলিকত্বে অটল ছিলাম যে, বল দেখব ও বল খেলব, বাড়তি চেষ্টা করব না। এটা আমার জন্য ভালো ফল দিচ্ছে।’

গত মৌসুম থেকে নিজেকে বদলে ফেলেছেন লিটন। মানসিক লেভেলেও এসেছে পরিবর্তন।

লিটন বলেন, ‘আমার ক্রিকেটে আমি অনেক বদল এনেছি। ব্যাপারটি সম্পূর্ণ মাইন্ড সেট আপের। আজকে যেমন, শিশিরের কারণে বল ব্যাটে ভালো আসছিল, আমি চেষ্টা করেছি ব্যালান্স রেখে নিজের শটগুলো খেলার।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102