ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাফের সেরা গোলরক্ষক নির্বাচিত হলেন জিকো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৫৫ বার পঠিত

বাংলাদেশ বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠতে পারেনি। দক্ষিণ এশিয়ার ফাইনালের মঞ্চে না উঠতে পারলেও বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন।

টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেরা গোলরক্ষকের এই স্বীকৃতি পান জিকো।

বাংলাদেশ দল মঙ্গলবার দেশে ফিরেছে। বুধবার (৫ জুলাই) ফাইনালে মঞ্চে সশরীরে উপস্থিত থাকতে পারেননি জিকো। তাই তার পক্ষ হয়ে স্মারক পুরস্কার গ্রহণ করেছেন সাফের কম্পিটিশন ম্যানেজার আসিফ। তিনি বাংলাদেশে এসে জিকোকে সেটি বুঝিয়ে দেবেন।

বাংলাদেশ সাফে চারটি ম্যাচ খেলেছে। চার ম্যাচে পাঁচটি গোল হজম করেছে। জিকো পাঁচ গোল হজম করলেও ভালো কিপিং করেছেন। বিশেষ করে সেমিফাইনালে তার অসাধারণ দৃঢ়তায় বাংলাদেশ শক্তিশালী কুয়েতের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিতে সক্ষম হয়।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুই পুরস্কারই পেয়েছেন ভারতের সুনীল ছেত্রী। ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে নেপাল। সাফে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করা ভুটানের মিন্দু দর্জি ও ভারতের গৌতম করের বিচারে সেরা খেলোয়াড়, গোলরক্ষক ও ফেয়ার প্লে নির্বাচিত হয়েছে।

সাফ সভাপতি কাজী সালাউদ্দিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালসহ অন্য কর্মকর্তারা বিজয়ীদের পদক ও ট্রফি তুলে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102