ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাফ চ্যাম্পিয়নশিপে সব পুরস্কারই বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস রচনা করলো সাবিনা খাতুনরা। সোমবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মাঠে গড়ায় এই ম্যাচটি।

ষষ্ঠ সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্টের সব পুরস্কারই বাংলাদেশের মেয়েদের হাতে। চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতার পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতেছে বাংলাদেশ।

এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন লাল-সবুজের বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা। সোমবার ফাইনাল ম্যাচে নেপাল দলের করা ব্যবধান কমানো গোলটি বাংলাদেশের জালে প্রথম গোল।

টুর্নামেন্টের পাঁচ ম্যাচে মাত্র একটি গোল জড়িয়েছে বাংলাদেশের জালে। বিপরীতে পুরো টুর্নামেন্টে ২৩টি গোল করেছেন বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচের ফল: মালদ্বীপের বিপক্ষে ৩-০; পাকিস্তানের বিপক্ষে ৬-০; ভারতের বিপক্ষে ৩-০; ভুটানের বিপক্ষে ৮-০ ও নেপালের বিপক্ষে ৩-১।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102