ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক উপজেলা চেয়ারম্যানকে হুমকি, থানায় জিডি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে হুমকি, গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে পাওয়া গেছে। শনিবার (৯ জানুয়ারি) রাত ৭টা ৪৭মিনিটে তাকে এ হুমকি দেয়া হয়।

এ ঘটনায় তিনি ঝালকাঠি থানায় একটি জিডি (নং-৩৬৭) করেন। এ বিষয়ে উক্ত নাম্বার ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানিয়েছেন মোস্তাফিজুর রহমান।

জিডির বিবরণে উল্লেখ করা হয়, ৯ জানুয়ারি রাতে তিনি শহরের মহিলা কলেজ রোডের বাসায় অবস্থানকালে উক্ত মোবাইল নাম্বার দিয়ে তার ব্যবহৃত ০১৭১২৬২৪৭৪৫ নাম্বরে ফোন আসে। তিনি কলটি রিসিভ করলে অজ্ঞাত কলদাতা তাকে ও তার ছোটভাই অ্যাড. কেএম মাহাবুবুর রহমান সেন্টুর নাম উল্লেখ করে অকথ্য গালাগাল শুরু করে। এ সময় তার পরিচয় জানতে চাইলে তাদের চিরতরে পঙ্গুসহ খুন-গুমের হুমকি প্রদান করে কলটি কেটে দেন কলদাতা।

এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ‘ইতিপূর্বে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদকসহ নলছিটি উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের সকল সদস্যই আওয়ামী লীগের রাজনীতিতে সরাসরি জড়িত আছেন।

বর্তমানে তার ছোটভাই অ্যাড সেন্টু মোল্লারহাট ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। যে কারণে তাদের ভয়ভীতি প্রদর্শনের জন্য রাজনৈতিক ও নির্বাচনী প্রতিপক্ষরা এ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102