ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক এমপি আবু জাহিরের সম্পদ ক্রোকের আদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মো. আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে অপরাধলব্ধ ১০ কোটির অধিক টাকা মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন জেলার সিনিয়র স্পেশাল জজ জেসমিন আরা বেগম।

দুদকের অভিযোগ, আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ১০ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৬৭৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ মিলেছে। এর মধ্যে বাড়ি, গাড়ি ও জায়গা রয়েছে। এসব সম্পদ মো. আবু জাহির, স্ত্রী আলেয়া আক্তার, ছেলে ইফাত জামিল, মেয়ে আরিফা আক্তার মুক্তি ও ছোটভাই বদরুল আলমের নামে। ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের মাধ্যমে এসব সম্পদ গড়েছেন জাহির।

এসব তথ্য উল্লেখ করে সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া অপরাধলব্ধ সম্পদ ক্রোক/ফ্রিজ আদেশ ও এরপর রিসিভার বা জিম্মাদার নিয়োগের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

মো. এরশাদ মিয়া বলেন, অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনা, অভিযোগ সংশ্লিষ্ট আবু জাহির ও তার পরিবারের সদস্যদের নামের এসব সম্পদ আয়ের সাথে সংগতিপূর্ণ নয়। এগুলো কেনাবেচার পাঁয়তারা চলছে বিধায় আদালতে ক্রোকের অনুমতি চেয়ে আবেদন করা হয়। বিচারক তা মঞ্জুর করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102