ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক কিশোরী স্ত্রীর ঘনিষ্ঠ ছবি ফাঁস, যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৩০ বার পঠিত

পিরোজপুরের কাউখালীতে সাবেক কিশোরী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করার অভিযোগে মো. সাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের সরোয়ার খলিফার ছেলে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করে এখন চাকরির চেষ্টা করছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, সাবেক কিশোরী স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুল সাত-আট মাস আগে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামের এক কিশোরীকে (১৪) বিয়ে করেন। ওই কিশোরী উপজেলা একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পারিবারিকভাবে এ বিয়ে মেনে না নেওয়ায় বিয়ের কয়েকদিনের মধ্যে তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর বিভিন্ন নামের ফেসবুক আইডি থেকে তাদের দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে ওই কিশোরীর মা বুধবার (১২ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই অভিযুক্ত সাইদুলকে গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102