ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন’র জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুর পৌরসভার সাবেক দুই বারের চেয়ারম্যান জেলা বাস কোচ মালিক সমিতির সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বহুগুণে গুণান্বিত সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব লুৎফর রহমান মোহন’র জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। ২২ জুন মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে শেরপুরের গৌরিপুর মৈত্রী বাড়ি মাঠে তার জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম,সাংগঠনিক সম্পাদক আরোয়ারুল হাসান উৎপল,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন বেলাল, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এ.এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ। জানাজা শেষে চাপাতলী গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য ২১ জুন দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে ২২ জুন মঙ্গলবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মৃত্যু বরণ করেন। তিনি চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি আজ ঢাকায় যাওয়ার কথা ছিলো। এর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, পৌর আ.লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মানিক দত্ত, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন,রোটারি ক্লাব’র মলয় মোহন বল, বিনয় কুমার সাহাসহ স্থানীয় আ.লীগ, ব্যবসায়ী, ক্রীড়া ও শ্রমিক সংগঠক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102