ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক মন্ত্রী শাজাহান খানের জামাতা হলেন এমপি ছোট মনির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২
  • ৩৫ বার পঠিত

অবশেষে বিয়ের পিড়িতে বসলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী খান।

গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়।

২৯ বছরের ঐশী খান লন্ডন থেকে বিবিএ পাশ করেছে। মেয়ে ঐশী ছাড়াও শাজাহান খানের আরও দুই ছেলে রয়েছে।

এমপি ছোট মনিরের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি ঢাকার ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। এছাড়া ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়েহলুদের আয়োজন করা হয়।

বুধবার সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এদিকে এমপি ছোট মনিরের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়। দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন নবদম্পতির ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102