ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক স্ত্রীকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার পঠিত

বগুড়ার ধুনটে হাফিজুর রহমান আফের নামে এক কৃষকের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে দীর্ঘ দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে গত ২ এপ্রিল রাতে ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, কৃষক হাফিজুর রহমান আফের (৫৫) বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে। তিনি গত ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিকভাবে একই এলাকার এক বিধবা নারীকে (৪০) বিয়ে করেন। বিয়ের প্রায় এক বছর পর দাম্পত্য কলহে আফের ওই নারীকে তালাক দেন। এরপর ওই নারী বাবার বাড়িতে চলে আসেন।

এ অবস্থায় আফের বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি গত ২০২৪ সালের ৪ আগস্ট ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেন। ঘর-সংসার করাকালে আফের তার স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

হাফিজুর রহমান আফের ভুল স্বীকার করে গত ২২ ফেব্রুয়ারি ফের সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে ওই নারী গত ২০ মার্চ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আফেরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি ভুয়া কাবিননামা তৈরি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাকে গত ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনেকবার ধর্ষণ করেছেন।

বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102