ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাবেক স্বামীর পরিবার দ্বারা হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

আমাকে অপহরণ বা গুম করা হয়নি! আমি স্বেচ্ছায় স্বামীর সংসার ছেড়ে রাজশাহীতে চলে এসেছি। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় ছেলে উল্লাস সরকারকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যেমে স্বামীর নামে বাড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানান শ্রী চম্পা সরকার(৩২)। শ্রী চম্পা সরকার নাটোর জেলার বড়াইগ্রাম থানা এলাকার মৃত সুরেশ চন্দ্র সরকার (টগর) এর মেয়ে।

সম্মেলনে চম্পা সরকার বলেন, দীর্ঘ ১৫ বছর পূর্বে হিন্দু ধর্মের বিধান মতে শ্রী মদন সরকার পিতা-মৃত মনুন্দ্রনাথ সরকার, মাতা-মৃত সুনিতী সরকার, সাং বিরোপাড়া, ডাকঘর-গোপালপুর, থানা-লালপুর, জেলা-নাটোর, ধর্ম-সনাতন (হিন্দু), এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের পরবর্তী কালে আমাদের মধ্যে সাংসারিক বনিবনা না হওয়ায় আমার জীবন অন্ধকারে নিমজ্জিত হয়। আমি আমার ভবিষ্যৎ চিন্তা করে দুই ছেলের মধ্যে আমার ছোট ছেলে উল্লাস সরকারকে সাথে নিয়ে স্বামী সংসার ত্যাগ করে রাজশাহীতে চলে এসে গত ২৬ নভেম্বর রাজশাহী জেলা নোটারি পাবলিকের কার্যালয় স্ব-শরীলে হাজীর হয়ে আমার পূর্বের স্বামী শ্রী মদন সরকারকে (ডিভোস) পরিত্যাগের ঘোষানা করি। এবং গত ২৯ নভেম্বর শ্রী অমিত চৌধুরী, পিতা-অনিল চৌধুরী, মাতা-পূর্নিমা চৌধুরী, সাং-বিজয় নগর, পোষ্ট-রাজাবাড়ী হাট, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী, ধর্ম-সনাতন (হিন্দু) এর সহিত রাজশাহী জেলা লোটারি পার্বলিকের কর্যালয়ে স্ব-শরীলে আমরা দুজনে হাজীর হয়ে বিবাহের এফিডেভিট সম্পাদন করি। এর পর থেকে, আমার সাবেক স্বামী শ্রী মদন সরকার ও তার ছোট ভাই মিলন সরকার প্রভাবশালী হওয়ায় আমার বড় ভাই বিল্পব সরকারকে ভুল বুঝিয়ে আমাকে ও আমার বর্তমান স্বামী শ্রী অমিত চৌধুরীর ক্ষতি করার লক্ষে বড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এখনে শেষ নয় আমার স্বামী ও তার ছোট ভাইয়ের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের মেরে ফেলার হুমকিসহ প্রতি নিয়ত ভয়ভীতি দেখাচ্ছে। আমি দীর্ঘ ১৫ বছর ধরে শুধু স্বামীর অত্যাচার নয় স্বামীর ছোট ভাই মিলন সরকার কয়েক দফায় আমাকে মারধর করে। গত ১৭ নভেম্বরেও আমাকে আমার দেবর চড় থাপ্পর লাথি মেরে বাড়ি থেকে বের করে দিলে প্রথমে আমি আমার ভাই বিল্পব সরকারের বাসায় গিয়ে উঠি সেখানেও সাবেক স্বামী ও দেবর অত্যাচার শুরু করলে ছেলেকে সাথে নিয়ে আমি রাজশাহীতে চলে আসি। আমি এখন আমার বর্তমান স্বামী শ্রী অমিত সরকারকে নিয়ে সুখে আছি ভালো আছি। আমাকে কেউ অপহরন বা গুম করে নিয়ে আসেনি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যেমে আমার স্বামীর নামে বাড়াইগ্রাম থানায় মিথ্যা অভিযোগ প্রত্যাহার করার জোর দাবি জানান।

এ বিষয়ে শ্রী চম্পা সরকারের সাবেক স্বামী শ্রী মদন সরকার এর সাথে কথা বললে তিনি বলেন, আমার স্ত্রী আমাদের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে তার ভাই বিল্পব সরকার এর বাসায় চলে যায়। পরে জানতে পারি সেখান থেকে স্ত্রী চম্পা আমার ছোট ছেলে উল্লাসকে নিয়ে রাজশাহী চলে গেছেন। আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়েছে এমন প্রশ্নের উত্তরে শ্রী মদন সরকার বলেন, কিছুদিন আগে আমি ডিভোর্স এর কপি পাই যা আমার ছোট ভাই মিলন পড়ার পরে ছিড়ে ফেলে। স্ত্রী চম্পাকে তার ছোটভাই দ্বারা নির্যাতন করার বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয় এরিয়ে যান। এ বিষয়ে শ্রী চম্পা সরকারের ভাই বিল্পব সরকারকে কয়েকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102