ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫১ বার পঠিত

সাভারের আশুলিয়ায় একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১১ আগস্ট) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ দশ তলা রোড এলাকার আলমগীর হোসেনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলায়।

নিহতের প্রতিবেশী রফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৯ জুলাই স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন টুটুল ও মারিয়া দম্পতি। অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন তারা। বুধবার বিকেল হয়ে গেলেও তারা রুমের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে ওই দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে দাম্পত্য কলহের জেরে ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে পুলিশ জানালেও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102