ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারের সেই সড়ক দুর্ঘটনায় আহত আরেক বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত পরমাণু শক্তি কমিশনের আরেক নারী বৈজ্ঞানিক কর্মকর্তা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আতিকুর রহমান।

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারী কর্মকর্তার নাম ফারহানা নিপা (৩৫)। তিনি সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা (নিউক্লিয়ার সায়েন্স) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের (৩৫ ব্যাচ) সাবেক শিক্ষার্থী ছিলেন।
আতিকুর রহমান জানান, গত রবিবার দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে যায় এবং মাথায় আঘাতের কারণে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন ফারহানা।

প্রসঙ্গত, রবিবার সকাল নয়টার দিকে-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় কুষ্টিয়া থেকে একটি গরুবোঝাই ট্রাক ও সেইফ লাইন পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি চলন্ত অবস্থায় প্রথমে বাঁ পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ধাক্কা দিয়ে ডান পাশে থাকা গরুবোঝাই ট্রাকটিকে সামনের দিকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর দিয়ে মহাসড়কের আরিচামুখী লেনে চলে যায়। এ সময় বিপরীত লেনের আরিচামুখী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসের সামনের দিকে সজোরে ধাক্কা দেয় সেফ লাইনের বাসটি। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দু’জন বিজ্ঞানী, একজন প্রকৌশলী, ওই স্টাফ বাসের চালক এবং ঘাতক বাসটির চালকসহ ৬ জন নিহত হন। আহত হন ৪৯ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102