ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে আ’লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৫ বার পঠিত

সাভারের বিরুলিয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে কয়েক রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৫ জুন) রাত ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের বাড়িতে এ ঘটনা ঘটে।

আব্দুল কাদের জানান, গত শুক্রবার তাকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী রাস্তা আটকিয়ে হুমকি-ধামকি দেয়। বিষয়টি নিয়ে সেদিনই থানায় একটি অভিযোগ করেন তিনি। আজ (শনিবার) রাতে তিনি যখন ঘুমাতে যান তখন অতর্কিতভাবে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে তার বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। পরে আশাপাশের লোকজন জানতে পারলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদেরকে আমি সরাসরি দেখেছি। ২০২০ সালে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ে একটি সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে আমাকে ওয়ার্ড সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা সেই পদ পায়নি। তাই আমাকে হত্যার উদ্দেশে আজ এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ব জানান, খরব পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তার বাড়িতে গিয়ে গুলির করার ঘটনার কিছু চিত্র পেয়েছি। বাড়ির জানালার কাঁচ ছিদ্র দেখেছি। সব জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102