ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে আ.লীগ নেতাকে গণপিটুনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৫৩ বার পঠিত

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস হকিস্টিক দিয়ে ভাঙচুর করার সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাবকে গণপিটুনি দেয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুলিশ এসে তাকে রক্ষা করে নিয়ে যায়।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ওই মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বাস ভাঙচুরকালে বাসের ভেতরে থাকা চালক ও হেলপারসহ ৫ যাত্রী আহত হয়।

আহতরা হলেন, আব্দুল মালেক, সিদ্দিক ও মহিফুল। অন্যদের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে যাত্রী নিয়ে লাব্বাইক পরিবহণের একটি বাস নবীনগরের উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি সাভার থানা স্ট্যান্ডে এলাকায় পৌঁছালে একই স্থানে ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারের সঙ্গে লাব্বাইক পরিবহণের সামান্য ঘষা লাগে। এ কারণে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান গাড়িতে থাকা হকিস্টিক দিয়ে ওই বাস ভাঙচুর চালায়। এ সময় চালক ও হেলপার এগিয়ে আসলে তাদেরকে হকি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এদিকে বাস যাত্রী কয়েকজনকে পিটিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ ঘটনায় অন্য যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি শুরু করে। পরে এ সংবাদ পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার এসআই শফিকুল ইসলাম বলেন, এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পাশাপাশি ইউপি চেয়ারম্যানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102