ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৬১ বার পঠিত

সাভারে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার রবিউল ইসলাম নওগাঁর বাসিন্দা। সাভারের কলমা এলাকায় ভাড়া বাড়িতে থাকতো রবিউল।

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলো- কলমা এলাকার রবিউল ইসলাম (২৫), শহীদুল ইসলাম (২৭), মনির হোসেন (৪০), রবিন (২৭) ও অজ্ঞাত দুই জন।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, সোমবার রাতে রবিউলের বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। এরপর একটি বাড়িতে আটকে রেখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ওই তরুণী সাভারে ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার রাতে ব্যক্তিগত সম্পর্কের সূত্রে বন্ধুর ছেলের জন্মদিনের কথা বলে তরুণীকে দাওয়াত দেয় রবিউল। সেখানে গেলে কৌশলে একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে রবিউলসহ তার ছয় সহযোগী। মঙ্গলবার রাতে অভিযুক্তদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন তরুণী। মামলার পর রাতেই ধর্ষণের ঘটনায় জড়িত রবিউলকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102