ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাভারে শিক্ষক হত্যা: জিতুসহ এক ছাত্রীকে বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

সাভারের আশুলিয়ায় প্রভাষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় হাজী ইউনুছ আলী কলেজের অভিযুক্ত শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুসহ (১৯) এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (২ জুলাই) সকালে দুই শিক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন হাজী ইউনুছ আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান।

এর আগে, গত (৩০ জুন) তার স্বাক্ষরিত আলাদা দুটি বহিষ্কার আদেশ সংবলিত নোটিশ দেয় কর্তৃপক্ষ।
আশরাফুল ইসলাম জিতু সম্পর্কিত নোটিশে বলা হয়েছে, গত ২৫ জুন প্রতিষ্ঠানের পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও অবমাননার দায়ে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র জিতুকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপর ছাত্রী বহিষ্কারের নোটিশে বলা হয়, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার ঘটনায় আসামি জিতুকে গ্রেফতারের পর পুলিশের কাছে তার জবানবন্দিতে কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের এক ছাত্রীর নাম উঠে আসে। ফলে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলার সময় পেছন থেকে শিক্ষক উৎপলকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে হামলা করে জিতু। ঘটনার পর দ্রুত উৎপলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৬ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102