ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামনের ঈদে ‘প্রিয়তমা’ নিয়ে আসছেন শাকিব খান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৮৯ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। এবারের ঈদে তার অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে এর মধ্যে বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন। অধিকাংশ সিনেমা হল থেকে জানানো হয়েছে, শাকিবের সিনেমা দিয়ে ভালো সাড়া পাওয়া যাচ্ছে ‘লিডার আমি বাংলাদেশ’।

এরই মধ্যে শাকিব খান ভক্তদের জন্য নতুন খবর দিলেন আরেক তরুণ পরিচালক হিমেল আশরাফ। শাকিব খানকে নিয়ে আসছে ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ নামে সিনেমা মুক্তি দিবেন। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করছেন হিমেল আশরাফ।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, অমেরিকা থেকে দেশে ফিরে এসেছি জানুয়ারিতে। তারপর থেকে ‘প্রিয়তমা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। ঢাকা, সুনামগঞ্জ শুটিং করেছি প্রথম লটের। বর্তমানে কক্সবাজারে শুটিংকে লোকেশন দেখতে এসেছি। আগামী ৮ মে থেকে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং শুরু করবে শাকিব খান। টানা ১৫ দিন শাকিব খান শুটিং করবেন ঢাকা, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজারে।

হিমেল আশরাফ আরও বলেন, শাকিব খানকে নিয়ে সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকাকে হচ্ছেন, তা এখনই জানাতে চাইছে না পরিচালক। খুব শিগগির তা সবার সামনে প্রকাশ করবেন বলে জানান তিনি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রিয়তমা ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দেশের বাইরের কাউকে।

হিমেল আশরাফ দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে জড়িত ছিলেন। খণ্ড ও ধারাবাহিক নাটক বানিয়ে হাত পাকানো হিমেল প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন ২০১৭ সালে। ছয় বছর পর দ্বিতীয় চলচ্চিত্র হতে যাচ্ছে ‘প্রিয়তমা’। ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102