ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মিয়ানমারের জনগণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮ বার পঠিত

সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে বড় আন্দোলন দেখলো মিয়ানমার। আন্দোলন ব্যর্থ করতে সামরিক সরকার ইন্টারনেট বন্ধের ঘোষণা দিলেও প্রতিবাদে অংশ নিতে হাজার হাজার মানুষ ইয়াঙ্গুনের রাস্তায় নেমে আসে।

আন্দোলনকারীরা সামরিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ শহরের মূল রাস্তাগুলো বন্ধ করে দেয়। আন্দোলনকারীরা পুলিশকে ফুল ও পানির বোতল দিয়ে সামরিক সরকারের আদেশ না মানতে আহ্বান জানায়।

তরুণ শিক্ষার্থী, শ্রমিকরা ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। আন্দোলনকারীরা তিন আঙুল তুলে, মাথায় লাল ব্যাণ্ড পরে, বাসগুলো হর্ণ বাজিয়ে, বাসা বাড়িতে অবস্থানকারীরা থালাবাসন বাজিয়ে বিক্ষোভে অংশ নেয়।

আন্দোলন নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ করে দিলেও ব্যবহারকারীরা ভিপিএন ব্যবহার করে যোগাযোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিভিন্ন সংগঠন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুলোকে নিষেধাজ্ঞা অমান্য করতে আহ্বান জানায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনায় উদ্বেগ জানিয়ে তা জনগনের মানবাধিকার লঙ্ঘন করছে বলে সতর্ক করে দেয়। এদিকে টুইটার, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষেধাজ্ঞা তুলে নিতে সামরিক সরকারকে আহ্বান জানায়।

আন্দোলন নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় নি দেশটির সামরিক শাসকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102