ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামাজিক মাধ্যমগুলোকে একহাত নিলেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

উগ্রবার্তা অব্যাহত রাখায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সচল না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তার সমর্থকদের সহিংস হামলার ঘটনায় অ্যাকাউন্টটি বন্ধ করেছিল ফেসবুক।

এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পে বলেন, ‘ফেসবুক, টুইটার ও গুগল যা করেছে, তা দেশের জন্য অসম্মানজনক ও বিব্রতকর। এই দুর্নীতিগ্রস্ত সামাজিক মাধ্যমগুলোকে অবশ্যই রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে।’

নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের (ট্রাম্পের শাসনামলে) কাছ থেকে বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কারণ নৈরাজ্যবাদী বামপন্থি উন্মাদেরা সত্যকে ভয় পায়।

ফেসবুক ও ইনস্টাগ্রামে ট্রাম্পের নিষেধাজ্ঞা বহালের পরই ফেসবুকের দেখভালকারী পরিষদ বা ‘ওভারসাইট বোর্ড’ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ফেসবুকের স্বাভাবিক শাস্তিমূলক ব্যবস্থার বাইরে কিনা, তা বিবেচনার বিষয়। এই স্থায়ী নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে পর্যালোচনা করার জন্যও ফেসবুক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ ব্যবহারকারীসহ সবার ক্ষেত্রেই একইভাবে এই নিয়ম ব্যবহার করা হচ্ছে কিনা, এ ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরার জন্যও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ওভারসাইট বোর্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102