ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সামান্থার প্রোফাইল হ্যাকড!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৪৯ বার পঠিত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম কি হ্যাকড হয়েছে—তা নিয়েই সন্দেহ ভক্ত-অনুরাগীদের। তার পোস্ট দেখে হতবাকও ভক্ত-অনুরাগীরা। সাধারণত অভিনেত্রী তার মডেলিংয়ের বা সিনেমার খবর পোস্ট করেন। কখনো ব্যক্তিগত বিষয়েও বিভিন্ন পোস্ট করেন। কিন্তু সোমবার (৪ জুলাই) রাতে এমন কিছু পোস্ট দেখা যায়, যা নিয়ে সন্দেহ শুরু হয় নেটিজেনদের।

এ রাতেই শুভকাঙ্ক্ষীরা প্রিয় নায়িকার সোশ্যাল অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে থাকেন। যা মুহূর্তেই ভাইরাল হয়। অনেকে সামান্থাকে ভার্চ্যুয়ালি প্রশ্নও করেন, তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে কিনা।

বিষয়টি নিয়ে দক্ষিণী তারকার ডিজিটাল ম্যানেজার শশাঙ্ক বিনেশ খোলামেলা কথা বলেন। তিনি জানান, এটা কেবলই টেকনিক্যাল সমস্যা। ভুলবশত যেটা সামান্থার অ্যাকাউন্টের ক্রস পোস্ট হয়ে গেছে। আমরা শিগগিরই সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এদিকে সামান্থার হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এখন ‘খুশি’ সিনেমার শুটিং করছেন তিনি। এতে তার সঙ্গে রয়েছেন বিজয় দেবরাকোন্ডা। পাশাপাশি কফি উইথ করণের শোয়েও দেখা যাবে তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102