ইতোমধ্যে দক্ষিণ ভারতীয় ‘পুষ্প: দ্য রাইজ’ সিনেমাটি কাঁপন ধরিয়েছে খোদ বলিউডে। এই সিনেমায় ‘শ্রীভাল্লি’ ও ‘সামি সামি’ গানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবারে সে ট্রেন্ডে গা ভাসালেন কলকাতার শ্রীলেখা মিত্র।
সম্প্রতি ভিডিওটি শ্রীলেখা তার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার পরনে জিন্স আর লাল রঙা টি শার্ট। জ্যাকেট স্টাইলে পরেছেন চকলেটরঙা শার্ট। শ্রীলেখা পা মেলালেন দক্ষিণী ডিভা রাশ্মিকা মন্দানার স্টেপে।
এ ছাড়া সামাজিক মাধ্যমে নানা বিষয় পোস্ট বা শেয়ার করে বরাবরই আলোচনা ও সমালোচনায় থাকেন শ্রীলেখা। এবারও তার ব্যতিক্রম হলো না। ভিডিও প্রকাশের পরেই মন্তব্য-ঘর ভরে উঠছে। শ্রীলেখা-ভক্তরা প্রশংসায় ভাসালেও নিন্দুকদের মন্দবাক্য কপালে জুটছে এ অভিনেত্রীর। অবশ্য তাদের সংখ্যা নেহাতই কম নয়। এদিকে সম্প্রতিই শ্রীলেখা মিত্র তার সিনেমার কাজ শুরু করেছেন। যদিও অভিনয়ের চেয়ে হালে সামাজিক মাধ্যমে নানা পোস্টের জেরে আলোচনায় থাকেন তেজস্বী এ অভিনেত্রী।