ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাম্প্রদায়িক প্রশ্ন, অবহেলা ও ইচ্ছাকৃত কাউকে ছাড় নয়: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৬ বার পঠিত

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্ন প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় জাদুঘরে ‘একাত্তরে গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এটা দেখা অবশ্যই দরকার যে বিষয়টি অবহেলাজনিত, নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই তদন্ত চলছে। অবহেলাও যদি থাকে কিংবা যদি ইচ্ছাকৃত হয়, কোনোটিই কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ নেই। কাজেই অবশ্যই আমরা ব্যবস্থা নেব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে। আমরা সঙ্গে সঙ্গেই তদন্ত কমিটি গঠন করেছি। কারা এই প্রশ্ন সেট করেছেন, কারা প্রশ্ন মডারেট করেছেন, সেগুলো চিহ্নিত করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।’

কী ধরনের ব্যবস্থা নেবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেব, এটা নির্ভর করবে প্রতিবেদনে কী আসে, তার ওপর। কিন্তু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন এ ধরনের কিছু না হয়। আমাদের প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সম্পন্ন হয়, প্রশ্ন একজন সেট করেন, অন্যরা মডারেট করেন। তারপর পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র যাওয়ার আগপর্যন্ত এটি আর কারও দেখার সুযোগ থাকে না। তাঁদের বিভিন্ন প্রশিক্ষণও দেওয়া হয়। তাঁদের নির্দেশিকা দেওয়া থাকে। তারপরও যদি কেউ এটি করেন, তাহলে বুঝতে হবে হয় চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।

প্রসঙ্গত, গত রোববার অনুষ্ঠিত ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্রে একটি প্রশ্নের উদ্দীপক (সৃজনশীল প্রশ্নের একটি অংশ) হিসেবে এমন বিষয়কে বেছে নেওয়া হয়, যা খুবই সংবেদনশীল বিষয়। এতে সাম্প্রদায়িক উসকানি রয়েছে বলে অনেকে মনে করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102