ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সারা দেশে অবৈধ ইজিবাইক অপসারণের নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত

সারা দেশে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক বাহন চিহ্নিত করে অপসারণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আবেদনকারী আইনজীবী আতিক তৌহিদুল ইসলামের মতে, দেশে এখন অবৈধ ইজিবাইকের সংখ্যা প্রায় ৪০ লাখ।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলাম।

রুলে অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকার এবং এর নির্মাণ (কনস্ট্রাকশন) বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। শিল্প সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীদের আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ইজিবাইক নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ১৩ ডিসেম্বর রিটটি দায়ের করা হয়।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। এর থেকে সরকার কোনো অর্থ পায় না। সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকারক। মানবদেহের জন্য ক্ষতিকারক। এসব বিবেচনায় ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102