বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সারা দেশে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
বুধবার (২৪ নভেম্বর) সকালে মেহেরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করেন বিএনপির নেতাকর্মীরা। শেষ হয় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে। পরে সেখানে স্মারকলিপি দেয়া হয়।
ঝিনাইদহেও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া ফেনী, সুনামগঞ্জ, নেত্রকোণাসহ বিভিন্ন স্থানে একই কর্মসূচি হয়েছে।
এতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে দাবি করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা জার্মানি নিয়ে যেতে চায় দলটি।