ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সার্কাস’ সিনেমায় রণবীরের সঙ্গে আইটেম গানে দীপিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০ বার পঠিত

রণবীরের সঙ্গে ‘সার্কাস’ সিনেমায় যোগ দিচ্ছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে একটি আইটেম গানে নাচবেন এই অভিনেত্রী।

বলিউডহাঙ্গামা ডটকম জানিয়েছে, জনপ্রিয় বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘সার্কাস’। রোহিত শেঠি পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করছেন জ্যাকিলন ফার্নান্দেজ ও পূজা হেগড়ে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘দীপিকার উপস্থিতিতে সার্কাস সিনেমাটি আরো তারকাবহুল হয়েছে। কিছু ছোট দৃশ্যের পাশাপাশি তাকে একটি আইটেম গানেও দেখা যাবে। তার দৃশ্যগুলো অনেক হাসির হবে।’

১৯৬০ সালে মুক্তি পাওয়া বলিউডের অন্যতম সাড়া জাগানো কমেডি সিনেমা ‘আঙ্গুর’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘সার্কাস’। বর্তমানে পুরোদমে সিনেমাটির শুটিং চলছে। চলতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার এই সিনেমার শুটিংয়ে অংশ নেবেন দীপিকা।

সম্প্রতি সকুন বাত্রার একটি সিনেমার শুটিং শেষ করেছেন দীপিকা। এছাড়া হৃতিক রোশানের সঙ্গে প্রথমবার ‘ফাইটার’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তিনি। নাগ অশ্বিনের সিনেমায় প্রভাসের সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে। এখানেই শেষ নয়, শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সিনেমায় পর্দায় হাজির হবেন দীপিকা। মুক্তির অপেক্ষায় রণবীর সিংয়ের সঙ্গে তার ‘৮৩’ সিনেমাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102