ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালথায় ছাত্রলীগের তিন নেতাকর্মীর চাঁদাবাজি মামলায় তদন্ত কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় কক্সবাজার ভ্রমণে যাওয়ার কথা বলে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের দায়ের করা মামলায় গ্রেফতার তিন ছাত্রলীগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন- সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমামুল খান (২৫), আবু মুসা ওরফে প্রিন্স মুসা (২২) এবং ছাত্রলীগ কর্মী জসীম মোল্যা (২০)।

এদিকে শনিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়।

তিনি বলেন, অভিযুক্ত ছাত্রলীগের দুই সহ-সভাপতি এমামুল খান ও প্রিন্স মুসার বিরুদ্ধে আনিত চাঁদাবাজির বিষয়টি যাচাই করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- উপজেলা ছাত্রলীগের অপর দুই সহ-সভাপতি ফিরোজ খান রাজ, রনিছ খান মুন্না ও সাংগঠনিক সম্পাদক হেলাল হাসান। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সালথা কলেজ রোড এলাকায় রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন তাসা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই কাজে ব্যবহৃত ট্রলি ঠেকিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে ৮-১০ জন তরুণ। চাঁদা না দেওয়ায় তাঁরা ট্রলি চালককে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে এবং রাস্তার কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করে।

এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে চঞ্চল গাইন নামে এক ব্যক্তি বাদী হয়ে ওই তিন ছাত্রলীগ নেতাকর্মীসহ নয়জনকে আসামি করে সালথা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ওই মামলায় তাঁদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102