ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালথায় পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত
ফরিদপুর

ফরিদপুরের সালথায় পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ৮৮ জনের নামসহ ৪ হাজার জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে সালথা থানার পুলিশ উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, পুলিশ-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় সালথায় লকডাউন কার্যকর হচ্ছে কিনা দেখতে ফুকরা বাজারে যান এসি ল্যান্ড মারুফা সুলতানা।

স্থানীয়দের দাবি, দোকান খোলা রাখা নিয়ে স্থানীয় জাকির হোসেনকে তার সহকারী মারধর করলে বিক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। পরে রাতে ক্ষুব্ধ জনতা সালথা থানা, উপজেলা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর চালায়। আগুন দেয়া হয় ইউএনও ও এসিল্যান্ডের গাড়িতে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান জুবায়ের হোসেন নামে এক যুবক। আহত হন ৮ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102