ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালথায় প্রতিবন্ধী যুবতীকে গোয়ালঘরে ধর্ষণ, বৃদ্ধ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৭ বার পঠিত

ফরিদপুরের সালথায় শারীরিক প্রতিবন্ধী ২৩ বছরের এক যুবতীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় রশিদ মুন্সী (৫০) নামের ওই বৃদ্ধকে আটক করেছেন সালথা থানা পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার আটঘর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় যুবতীর বাবা বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা ও ধর্ষিত কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গত ২৬শে মার্চ সকালে যুবতীর বাবা রিকশা চালাতে ফরিদপুর শহরে যান। বাড়িতে প্রতিবন্ধী মেয়ে ও তার মা ছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে মেয়েটিকে বাড়িতে একা রেখে তার মা ছাগল চরাতে বাড়ির পাশে মাঠে যায়। এই সুযোগে মেয়েটিকে ফুসলিয়ে গরুর গোয়ালঘরে নিয়ে ধর্ষণ করে বৃদ্ধ রশিদ মুন্সি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তাদের চেষ্টা বিফলে গেলে প্রতিবন্ধী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত গোলদার বলেন, আটক বৃদ্ধকে গতকাল সকালে আদালতে পাঠানো হয়েছে। মেয়েটিকে উদ্ধার করে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102